জিভে জল আনা এই খাবার যেমন মজার তেমনি স্বাস্থ্য সম্মত সকল বয়সী মানুষের জন্য।
খুব অল্প উপকরণ দিয়েই তৈরী করে ফেলি মজাদার স্বাদের "চিংড়ী দিয়ে লাউ শাক ভর্তা"।
চলুন তবে দেখেনি কি কি উপকরন লাগবে।
উপকরণঃ
১. লাউ পাতা বড় সাইজ ১০ টি
২. এক কাপ চিংড়ী (খোসা ছাড়ানো/ খোসা ছাড়া)
৩. পেয়াজ বড় করে কাটা হাফ কাপ
৪. রসুন বড় কোয়া ৮-৯ টা
৬. কাঁচামরিচ পরিমান মত
৭. সরিষার তেল ৪-৫ চা চামচ
৮. লবণ পরিমান মত
রন্ধন প্রণালীঃ
লাউ পাতার কোশি গুলো ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে একটি প্যানে অল্প পানি আর লবন দিয়ে সেদ্ধ করে নিই।
আরেকটি প্যানে সামান্য তেল দিয়ে তাতে চিংড়ী দেই। চিংড়ী হালকা লালচে হয়ে আসলে পেয়াজ,রসুন, কাঁচামরিচ আর লবণ দিয়ে ৩-৪ মিনিট নাড়তে হবে। যতক্ষণ পেয়াজ রসুনের পানি শুকিয়ে না যায়।
এই উপকরণ ভাজা হয়ে গেলে আগের যে সিদ্ধ করা পাতা ছিল ঐগুলো চিংড়ীর ভাজা প্যানে একটু নেড়ে নি, এতে লাউশাকের বাকি পানিটুকু শুকিয়ে যাবে।
এই সকল উপকরণ ঠান্ডা হলে যাদের ব্লেন্ডার আছে তারা মিক্সিং করে সব কয়টি উপকরন, ৪-৫ চামচ সরিষার তেল আর লবণ পরিমান মত দিয়ে ব্লেন্ড করে নিন।
আর যারা পাটায় বেটে নিতে চান তারাও সব উপকরন পাটায় বেটে সরিষার তেল দিয়ে মেখে নিন। আর গরম ভাতে পরিবেশন করুন।
টিপসঃ আপনি চাইলে এই ভর্তা ফ্রীজে ৩-৪ দিন রেখেও খেতে পারবেন।
লেখকঃ
রাজিয়া সিদ্দিকা লিলি
স্বনামধন্য রন্ধন শিল্পী,
ঢাকা।

No comments:
Post a Comment