G

সেন্টমার্টিনের বিরল জীববৈচিত্র্য ও প্রতিবেশ সুরক্ষায় পরিপালনীয় বিধি-নিষেধ

শেখ হাসিনার বাংলাদেশ 

জীববৈচিত্র্যসমৃদ্ধ উন্নত পরিবেশ

গণবিজ্ঞপ্তি

 সেন্টমার্টিনের বিরল জীববৈচিত্র্য ও প্রতিবেশ সুরক্ষায় পরিপালনীয় বিধি-নিষেধ 


বাংলাদেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিন সরকার ঘোষিত একটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা। অনিয়ন্ত্রিত পর্যটন এবং পর্যটকদের অসচেতনতা, দায়িত্বজ্ঞানহীনতা, পরিবেশ এবং প্রতিবেশ বিরােধী আচরণের কারণে সেন্টমার্টিনের বিরল প্রতিবেশ এবং জীববৈচিত্র্য এখন ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত। দ্বীপের পরিবেশ, প্রতিবেশ ও বিরল জীববৈচিত্র পুনরুদ্ধারসহ দ্বীপটিকে টিকিয়ে রাখার লক্ষ্যে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশােধিত ২০১০)-এর ০৪ ধারার ক্ষমতাবলে এ দ্বীপে ভ্রমণের ক্ষেত্রে নিম্নলিখিত কার্যক্রমসমূহ নিষিদ্ধ ঘোষণা করা হলােঃ

 দ্বীপের সৈকতে সাইকেল, মটর সাইকেল, রিক্সা, ভ্যানসহ সকল প্রকার যান্ত্রিক ও অযান্ত্রিক বাহন চালানাে নিষেধ।

 দ্বীপের সৈকত, সমুদ্র এবং নাফ নদীতে প্লাস্টিকসহ সকল ধরনের বর্জ্য ফেলা নিষেধ।

 পশ্চিম পার্শ্বের সৈকতে কোনাপাড়ার পর দক্ষিণ দিকে এবং পূর্ব পার্শের সৈকতে গলাচিপার পর দক্ষিণ দিকে পরিভ্রমণ নিষেধ।

 দ্বীপের চর্তুপার্শে নৌ-ভ্রমণ করা নিষেধ।

 জোয়ার ভাটা এলাকায় পাথরের উপর হাঁটা নিষেধ।

 সামুদ্রিক কাছিমের ডিমপাড়ার স্থানে চলাফেরা, রাতে আলো জ্বালানো এবং ফ্ল্যাশ লাইট ব্যবহার করে ছবি তোলা নিষেধ।

 সৈকতে রাতের বেলা কোন প্রকার আলাে বা আগুন জ্বালানাে, আতশবাজি ও ফানুস উড়ানাে নিষেধ।

 সৈকতে মাইক বাজানাে, হৈ-চৈ এবং উচ্চস্বরে গান-বাজনা করা, বার-বি-কিউ পার্টি করা নিষেধ।

❌ ছেঁড়াদিয়া দ্বীপে স্পীড বােট, কান্ট্রি বােট, ট্রলার বা অন্যান্য জলযানে যাতায়াত এবং নােঙ্গর করা নিষেধ।

 সংরক্ষণের উদ্দেশ্যে সরকার কর্তৃক অধিগ্রহণকৃত ছেড়াদিয়া দ্বীপ ভ্রমণ প্রবাল, শামুক, ঝিনুক, সামুদ্রিক কাছিম, পাখি, তারা মাছ, রাজকাঁকড়া, সামুদ্রিক ঘাস, সামুদ্রিক শৈবাল এবং কেয়া ফল সংগ্রহ ও ক্রয়-বিক্রয় নিষেধ।

 জাহাজ থেকে পাখিকে চিপস বা অন্য কোন খাবার খাওয়ানাে নিষেধ।

 দ্বীপে সুপেয় ভুগর্ভস্থ পানি সীমিত বিধায় পানির অপচয় করা নিষেধ।

 সেন্টমার্টিন দ্বীপের প্রতিবেশের জন্য ক্ষতিকর যে কোন কার্যক্রম গ্রহণ করা নিষেধ।

সেন্টমার্টিনের বিরল জীববৈচিত্র্য ও প্রতিবেশ সুরক্ষায় পরিপালনীয় বিধি-নিষেধ


 উল্লিখিত বিধি-নিষেধের লঙ্ঘন আইনত দন্ডনীয় অপরাধ। 


আসুন বাংলাদেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্টমাটিনকে সংরক্ষণ করি। বর্তমান ও আগামী প্রজন্মের জন্য টেকসই পরিবেশ গড়ি।


মহাপরিচালক 

পরিবেশ অধিদপ্তর


No comments:

Post a Comment