পবিত্র রবিউল মাস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত সকল বইয়ের উপর চলছে ৩৫% ছাড়।
প্রসঙ্গ কথা
ইসলামের প্রচার-প্রসারের জন্য বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ২২ মার্চ এক অধ্যাদেশবলে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। সুপ্রাচীনকাল থেকে এদেশের মানুষ ইসলামের শিক্ষা ও আদর্শের লালন ও চর্চা করে আসছে।
এই কার্যক্রমকে বেগবান করতে ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রকাশনা, অনুবাদ-সংকলন, বিশ্বকোষ ও গবেষণা বিভাগ থেকে এ পর্যন্ত চার হাজারের অধিক শিরােনামের গ্রন্থ প্রকাশ করা হয়েছে।
এসব প্রকাশনার মধ্যে রয়েছে পবিত্র কুরআন ও এর বঙ্গানুবাদ, বিখ্যাত তাফসীর গ্রন্থ, সিহাহ সিত্তাহসহ হাদীস গ্রন্থের অনুবাদ, মহানবী (সা)-এর জীবনী, ইসলামী বিশ্বকোষ, সীরাত বিশ্বকোষ, আল-কুরআন বিশ্বকোষ, ইসলামী আইন ও ফিকহ, ইসলামের বুনিয়াদী শিক্ষা, অর্থনীতি, সমাজনীতি, নৈতিক জ্ঞান, দর্শন, বিজ্ঞান ও প্রযুক্তি, স্থাপত্যকলা, মনীষীদের জীবনী ও কর্ম, ইতিহাস-ঐতিহ্য, মুক্তিযুদ্ধের ইতিহাস, বাংলাদেশ, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম, শিল্প, সাহিত্য-সংস্কৃতি, শিশু-সাহিত্য ইত্যাদি মৌলিক ও অনূদিত গ্রন্থ।
এছাড়া ইসলামিক ফাউন্ডেশন থেকে একটি গবেষণাধর্মী ত্রৈমাসিক পত্রিকা, একটি সৃজনশীল মাসিক পত্রিকা, একটি মাসিক শিশু-কিশাের পত্রিকা এবং আল-ইমামত নামে একটি সাময়িকী নিয়মিত প্রকাশিত হয়ে আসছে।
দেশে ও বিদেশে ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত বই-পুস্তকের বিপুল পাঠক চাহিদা রয়েছে। তাই এসব গ্রন্থের মধ্যে বেশিরভাগই একাধিকবার পুনর্মুদ্রিত হয়েছে। এ প্রতিষ্ঠানের। প্রকাশিত পবিত্র কুরআনের অনুবাদ আল-কুরআনুল করীম-এর এ পর্যন্ত ৬১তম মুদ্রণ প্রকাশিত হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত বই-পুস্তক সুধী পাঠক মহলে মানসম্মত বিবেচিত হওয়ায় দিনদিন এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। কোন কোন বই মুদ্রণ হওয়ার সাথে সাথে তার স্টক শেষ হয়ে যায়। তবু আমরা সম্মানিত পাঠকগণের চাহিদা পূরণের জন্য সাধ্যমত চেষ্টা করছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকীতে প্রকাশনা সংশ্লিষ্ট বিভাগ হতে শত গ্রন্থ প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মুজিববর্ষ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত বর্তমান মওজুদ বইয়ের একটি হালনাগাদ তালিকা সম্মানিত ক্রেতা ও পাঠকগণের সুবিধার্থে প্রকাশ করা হলাে। আমরা সকলের সর্বাত্মক সহযােগিতা কামনা করি।
ড. মুহাম্মদ আবদুস সালাম
পরিচালক,
প্রকাশনা বিভাগ ইসলামিক ফাউন্ডেশন।

No comments:
Post a Comment