আসুন আমরা সাহসী হই। সাধারন জনগন থেকে শুরু করে এদেশের প্রতিটি কোম্পানি। উদ্যোগ নেই নিজ দেশের পণ্য নিয়ে নাক শিটকাব না। ডেফ্রেস আপনাদের সাথে অজানা তথ্য ভাগাভাগি করে আনন্দ পায়। আমরা চায় প্রতিটি মানুষ যুবসমাজ অকাজে সময় ব্যয় না করে যে সময়টুকু ফেসবুকের পিছে ব্যয় করছে সেটুকুও যেন নলেজ বৃদ্ধিতে সাহায্য করে।
আমাদের প্রচেষ্টাতে একজনের উপকার হলেও আমরা খুশী। আরেকটা বিষয় বলতে চাই। ইউটিউবের যুগে স্বশিক্ষিত হওয়া কঠিন কিছুনা। অনেকেই আছেন যারা হয়ত বেশিদুর শিক্ষিত হতে পারেন নি। সার্টিফিকেট নেই মানেই যে আমরা শিক্ষিত না এমন না ভাবি। নিজেকে আপডেট করুন। নতুন কিছু জানার চেষ্টা করুন। ইউটিউব, ফেসবুক গুগল এসব মাধ্যম আপনার সময় নষ্ট যেমন করতে পারে আপনাকে শিক্ষিত করতে পারে।
আপনার নিজের ইচ্ছার উপর সেটি নির্ভর করে। কেন বলছি একথা? কারন আমরা মনে প্রাণে বিশ্বাস করি আমরা জাতি হিসাব অন্য জাতি থেকে এগিয়ে যেতে গেলে নলেজেবল একটা প্রজন্ম চাই। এভাবে নিজের আত্মউন্নতি করাটাও দেশের জন্য কিছু করার ভেতর পড়ে।
বিস্তারিত জানতে ভিজিট করুনঃ ওয়ালটনবিডি.কম
লেখকঃ
Digital Marketer । Entrepreneur । Founder at Engineers Mirror

No comments:
Post a Comment