![]() |
এগুলো কি মাছ?
দোকানি জানালেন, এই মাছের নাম লাল চান্দা (লাল রুপচাদা) মাছ।
দাম কত?
৮০ টাকা কেজি।
রুপচাদা মাছের দাম এত কম??
আসল নাম পিরানহা।
বাংলাদেশের জলজ পরিবেশের সঙ্গে পিরানহা মাছ সংগতিপূর্ণ নয়। এগুলো রাক্ষুসে স্বভাবের। অন্য মাছ ও জলজ প্রাণীদের খেয়ে ফেলে। দেশীয় প্রজাতির মাছ তথা জীববৈচিত্র্যের জন্য এগুলো হুমকিস্বরূপ। এ কারণে সরকার ও মৎস্য অধিদপ্তর পিরানহা মাছের পোনা উৎপাদন, চাষ, উৎপাদন, বংশ বৃদ্ধিকরণ, বাজারে ক্রয়-বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। ২০০৮ সালের ফেব্রুয়ারি থেকে পিরানহার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
সুতরাং মাছ কেনার আগে সাবধান হোন, নিজে সচেতন হোন এবং অন্যকে সচেতন করুন।

No comments:
Post a Comment