গতকাল RAB-10 এবং বিএসটিআই এর সহযোগিতায় রাজধানীর চকবাজারে দুপুর ১ টা থেকে রাত ১০-৪০ র্পযন্ত অভিযান পরিচালনা করার সময় দেখা যায় শিশুদের ব্যবহার্য্য জনসন বেবী লোশন, বেবী স্যম্পু, জনসন পাউডার,ইউনিলিভারের পন্ডস, ফেয়ার এন্ড লাভলী সহ ২৮ ধরণের নকল প্রসাধনী সামগ্রী নকল উৎপাদন , মজুদ ও বিক্রয় করছে।
অভিযুক্তরা এসব পণ্যের খালি বোতল চায়না থেকে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানী করে নিজেদের অনুমোদনহীন কারখানায় রিফিল করে স্টিকার লাগিয়ে বাজারে আসল বিদেশী পণ্য বলে বিক্রয় করছে।
এ অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে ৩৮ লক্ষ টাকা জরিমানা এবং ২ জনকে এক বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

No comments:
Post a Comment