G

দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডে নিয়ােগ বিজ্ঞপ্তি

দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডে নিয়ােগ বিজ্ঞপ্তি
দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড এর মার্কেট সার্ভে এন্ড রিসার্চ বিভাগে জরুরী ভিত্তিতে কিছু পুরুষ জনবল (অফিসার, মার্কেট সার্ভে) নিয়ােগ করা হবে। এ পদে শুধুমাত্র নিম্নোক্ত জেলা ও উপজেলা/ থানার প্রার্থীগণ আবেদন করতে পারবেনঃ 


জেলাগুলাে হলােঃ নারায়ণগঞ্জ, গাজীপুর, বি. বাড়ীয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, কুমিল্লা, নােয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, ফরিদপুর, মাদারীপুর, ভােলা, পটুয়াখালী, বরগুনা, পিরােজপুর, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ, জয়পুরহাট, লালমনিরহাট, নিলফামারী, নেত্রকোনা ও চুয়াডাঙ্গা; 


উপজেলা/ থানাগুলাে হলােঃ ঢাকার উত্তরা, মগবাজার, মালিবাগ, রামপুরা, যাত্রাবাড়ি, চকবাজার ও সাভার। নােয়াখালীর হাতিয়া, চট্টগ্রামের কেরানীরহাট, হাটহাজারী ও স্বন্দীপ; 


চাকুরীর শর্তাবলী, নির্ধারিত যােগ্যতা ও আবশ্যিকতাঃ

* প্রার্থীকে ন্যূনতম এইচএসসি/ সমমান পাশ হতে হবে; 

(ইন্টারভিউ গ্রহণের সময় এইচএসসি পাশের সার্টিফিকেট, রেজিস্ট্রেশন কার্ড এবং জাতীয় পরিচয় পত্রের মূল কপি অবশ্যই সাথে আনতে হবে। এসব প্রদর্শনে অপরাগব্যর্থ হবেন তার ইন্টারভিউ গ্রহণ করা হবে না)

* বয়সঃ ২০ থেকে ২৬ বছরের মধ্যে হতে হবে;

* প্রার্থীর নিজস্ব এন্ড্রয়েড মােবাইল সেট থাকতে হবে এবং তা পরিচালনায় পারঙ্গম হতে হবে;

* প্রার্থীগণ প্রথমত ০৬ মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়ােগ প্রাপ্ত হবেন। কোম্পানি প্রয়ােজন মনে করলে ও কাজের মান সন্তোষজনক হলে পরবর্তীতে চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হতে পারে;

* অফিস সময়ঃ সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত (প্রয়ােজনে এর বাহিরেও কাজ করতে হবে)। সাপ্তাহিক ছুটি হবে শুক্রবার। এছাড়াও, সরকার কর্তৃক সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে সরকারি ছুটি সমূহ প্রযােজ্য থাকবে;

* প্রতি কর্ম দিবসে সকালে ৮০টি ও বিকালে ৪০টি, মােট ১২০টি প্রেসক্রিপশনের ছবি তুলে কর্তৃপক্ষ কর্তৃক নিয়ম মাফিক প্রেরণ করতে হবে; 

* প্রার্থীকে প্রকৃত ধার্মিক, চরিত্রবান, সুঠামদেহী, অধুমপায়ী ও স্বতঃস্ফূর্ততা সহ বাংলাদেশের যে কোন

অঞ্চলে ফিল্ডে কাজ করার মানসিকতা থাকতে হবে। 


মজুরী ও অন্যান্য সুবিধাদিঃ

* দৈনিক মজুরী ৫০০ (পাঁচশত) টাকা। হেড কোয়াটারের ভেতরে হলে দৈনিক ভাতা ১০০ টাকা। হেড

কোয়ার্টারের বাহিরে হলে দৈনিক ভাতা ১৫০ টাকা ও প্রকৃত যাতায়াত ভাতা; 

* পেশাগত কার্যক্রমের জন্য ১টি কর্পোরেট মােবাইল সিম প্রদান করা হবে। মােবাইল সিলিং বিল বাবদ প্রতি মাসে ৪০০ (চারশত) টাকা হারে প্রদান করা হবে। 


আগ্রহী উপযুক্ত প্রার্থীগণকে স্বাক্ষরসহ পূর্ণাঙ্গ বায়ােডাটা, শিক্ষাগত যােগ্যতা ও জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি, ২ জন বিশিষ্ট ব্যক্তির নিকট থেকে ২টি সুপারিশপত্রের মূল কপি, ৩ কপি সদ্য তােলা পাসপাের্ট সাইজের রঙিন সত্যায়িত ছবি এবং অবশ্যই ফোন/মােবাইল নম্বর উল্লেখ সহ দরখাস্ত আগামী ১৭.১২.২০২০ তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় পৌছানাের জন্য অনুরােধ করা যাচ্ছে। খামের ওপরে স্পষ্ট করে পদের নাম লিখতে হবে। 


উল্লেখ্য যে, অসম্পূর্ণ বা স্বাক্ষর বিহীন বা ভুল/মিথ্যা তথ্য সম্বলিত বা বিলম্বে প্রাপ্ত আবেদনকারীগণের প্রার্থিতা নিয়ােগ প্রক্রিয়া চলাকালীন এমনকি নিয়ােগ পরবর্তী যে কোন পর্যায়ে সরাসরি বাতিল বলে গণ্য হতে পারে।


হিউম্যান রিসাের্স ডিপার্টমেন্ট 

দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লি. 

তানিন সেন্টার, ৩ আসাদ গেট, মিরপুর রােড, মােহাম্মদপুর, ঢাকা-১২০৭।


No comments:

Post a Comment